গেয়ারভী শরীফের ইতিহাস
গেয়ারভী শরীফের ইতিহাস (গেয়ারভী শরীফ, কসিদায়ে গাউসিয়া শরীফ, খতমে গাউসিয়া শরীফ, ক্বাদেরিয়া তরিকার ছবক) টেক্সট্ রেডীঃ মুহাম্মদ আব্দুল খালেক গেয়ারভী শরীফের ভিত্তি ও ইতিকথা হাকীমুল উম্মত মুফতী আহমদ ইয়ার খান নঈমী গুজরাটী রহমাতুল্লাহি আলাইহি স্বীয় রচিত তাফসীর- আহছানুত তাফাসীর-সংক্ষেপে তাফসীরে নঈমীর প্রথম পারা সুরা বাক্বারা ২৭ নম্বর আয়াত পৃষ্ঠা ২৯৭ তে হযরত আদম আলাইহিস সালামের তাওবা প্রসঙ্গে সংক্ষেপে গেয়ারভী শরীফের ভিত্তি ও ইতিকথা লিপিবদ্ধ করেছেন। সেখানে তিনি প্রসিদ্ধ আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামগণের গেয়ারভী শরীফ পালনের ইতিকথা বর্ণনা করেছেন। নিম্নে তা উদ্ধৃত করা হলোঃ (১) হযরত আদম আলাইহিস সালাম কর্তৃক গেয়ারভী শরীফ পালন হযরত আদম আলাইহিস সালাম ও হযরত বিবি হাওয়া আলাইহাস সালাম বেহেস্ত হতে দুনিয়াতে নিক্ষিপ্ত হওয়ার পর আল্লাহর সান্নিধ্য ও স্বর্গসুখ হতে বঞ্চিত হওয়ার কারণে এবং নিজেদের সামান্য ভুলের অনুশোচনায় তিনশত বৎসর একাধারে কেঁদে কেঁদে বুক ভাসিয়েছিলেন এবং তাওবা করেছিলেন। তাঁদের প্রথম আমল ছিল অনুতাপ ও তাওবা।তাই আল্লাহর নিকট বান্দার তাওবা ও চোখের পানি অতি প্রিয়। তিনশত বৎসর পর আল...