প্রিয় নবী ﴾ﷺ﴿ কি নিরক্ষর ছিলেন?

গ্রন্থনায়- পীরে তরিক্বত হযরতুলহাজ্ব আল্লামা আবুল কাশেম নূরী (মু.জি.আ.)
খলীফা-ই-দরবারে আ'লা হযরত-বেরেলী শরীফ,ভারত

সাবেক মুফাচ্ছির
ছিপাতলী জামেয়া গাউছিয়া মঈনীয়া বহুমুখী কামিল মাদরাসা
সাবেক মুহাদ্দিস
আহ্ছানুল উলূম জামেয়া গাউছিয়া কামিল মাদরাসা
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
আনজুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্ট, বাংলাদেশ।


সূচিপত্র

◈ প্রারম্ভিকা

◈ কারা বলে নবীয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিরক্ষর?

◈ কিসের ভিত্তিতে তারা এ কথা বলতে চায়?

◈ নবুয়ত প্রকাশের পূর্বে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম না লিখা ও না পড়ার কারণ

◈ ভ্রান্তির উৎস কোথায়?

◈ অভিধান বিশারদ ও তাফসীরকারদের দৃষ্টিতে 'উম্মী' শব্দের বিশ্লেষণ

◈ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম'র পবিত্র হাতে লেখার প্রমাণ

◈ ভুল ব্যাখ্যার অপনোদন

◈ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বিশ্লেষণ 'উম্মী' কেন?

◈ 'উম্মী' হয়েও লিখতে পারা

◈ অহী নাযিলের পূর্বে লিখা ও পড়ার বিষয়টি গোপন থাকার রহস্য

◈ যবনিকা

◈ তথ্যপুঞ্জি



نَحٛمَدُهٗ وَ نُصَلِّی وَ نُسَلِّمُ عَلٰی رَسُوٛلِهٖ الٛكَرِيٛمِ وَ عَلٰی آلِهٖ وأصٛحٰبِهٖ أَجٛمَعِيٛن

প্রারম্ভিকা
বিশ্ব যখন জ্ঞান-বিজ্ঞানের অগ্রযাত্রায় সম্পৃক্ত করে সমাজ ও জাতিকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করার আন্দোলনে লিপ্ত ঠিক সেই মুহূর্তে বিশ্বমানবতার মুক্তির কান্ডারী মানবজাতির শিক্ষাদাতা হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিরক্ষর প্রমাণের এক হীন তৎপরতায় লিপ্ত এক শ্রেণীর জ্ঞানপাপী, সমাবেশ এমনকি বিভিন্ন মিডিয়াতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিরক্ষর আখ্যা দিয়ে বিশ্ব মুসলিমের ঈমান-আক্বীদা কলুষিত ও ধ্বংস করার ঘৃণ্য অপচেষ্ঠায় লিপ্ত। অথচ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অকাট্য বাণী যা হাদিসের নির্ভরযোগ্য কিতাবসমূহে বর্ণিত রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান-
بُعِثٛتُ مُعَلِّماً. (إبن ماجه، صفحه ٤٤، مشكوة المصابيح صفحه ٢٤٨)
অনুবাদ: "আমি বিশ্ববাসীর নিকট শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি।"¹
যে নবীজি বিশ্ববাসীর নিকট শিক্ষাগুরু হিসাবে প্রেরিত সে নবীজির শানে নিরক্ষরতার অপবাদ কোন ঈমানদার-মুসলমান সহ্য করতে পারে না। সুদীর্ঘকাল হতে এহেন ঈমান বিধ্বংসী ঘৃণ্য ষড়যন্ত্রের কারণে মর্ম যাতনায় দগ্ধ হয়ে ঈমানী তাগিদে শত ব্যস্ততা ও জ্ঞানের দৈন্যতা সত্ত্বেও এ বিষয়ে কলম হাতে নিতে উদ্যোগী হই। কুরআন-সুন্নাহর আলোকে বিষয়টির মীমাংসার সাথে সাথে অসংখ্য ঈমানদারের আক্বীদার প্রশ্ন জড়িত বিধায় আল্লাহ পাকের অসীম দয়া ও তাঁর প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নেক দৃষ্টির বরকত অবলম্বন করে প্রিয় নবীর প্রতি নিরক্ষরতার অপবাদ খন্ডনের প্রয়াস পেলাম।

কারা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিরক্ষর?
এক শ্রেণীর জ্ঞানপাপী অজ্ঞতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে দুরভিসন্ধিমূলকভাবে ইসলামের সঠিক রূপরেখা 'আহলে সুন্নাত ওয়াল জামাতে'র বিশুদ্ধ
---------------------------------------
¹ ইবনে মাজাহ, পৃষ্ঠা-৪৪, মিশকাতুল মাসাবীহ, পৃষ্ঠা-২৪৮
---------------------------------------
আক্বীদা ও বিশ্বাসের উপর রীতিমত খড়ক চালিয়ে 'শানে মোস্তফা' লুন্ঠন কাজে লিপ্ত। এমনকি তাদের লিখনীতে ও বিভিন্ন সভা সমাবেশে হুজুর নবীয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শান ও মানে আঘাত হানে এমন শব্দ প্রয়োগ ও বক্তব্য দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। ইসলামের লেবাসধারী মোল্লা মৌলভী যারা নিজেদেরকে ইসলামী চিন্তাবিদ বলে দাবী করে তারাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিরক্ষর লিখেছে তাদের বিভিন্ন লিখনীতে।

◊ জামা'আতে ইসলামী'র প্রতিষ্ঠাতা আবুল আ'লা মওদুদী সূরা আ'রাফের নিম্নোক্ত ১৫৮ নং আয়াতের অনুবাদে  النَّبِيَّ الأُمِّيَّ অর্থ 'নিরক্ষর নবী' লিখেছেন।²

 فآمِنُوا بِالله وَرَسُولِهِ النَّبِيَّ الْأُمِّيَّ (سورة الأعراف : ١٥٧) 

◊ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শানে নিরক্ষরতার অপবাদ এনেছে দেওবন্দী মাজহাবের শীর্ষস্থানীয় মৌলভী মুহাম্মদ শফি পাকিস্তানী। তিনি মা'রেফুল কুরআনে সূরা আ'রাফের নিম্নোক্ত ১৫৭ নং আয়াতের অনুবাদে  النَّبِيَّ الْأُمِّيَّ  অর্থ 'নিরক্ষর নবী' লিখেছেন।³
 الَّذِينَ يَتَّبِعُونَ الرَّسُولَ النَّبِيَّ الْأُمِّيَّ (سورة الأعراف : ١٥٧)

◊ সম্প্রতি মিডিয়াতে নবী নিরক্ষর, যার অক্ষরজ্ঞান নেই, লিখতে ও পড়তে জানতেন না বলে বক্তব্য দিয়ে যাচ্ছে মিযানুর রহমান আজহারী নামে কুখ্যাত দুশমনে রাসূল (ইউটিউব সহ বিভিন্ন মিডিয়াতে তার বক্তব্য সংরক্ষিত রয়েছে।) ইসলামের ছদ্মবেশে এসব ভ্রান্ত আক্বীদার ধারক বাহক ওহাবী, দেওবন্দী, সালাফী এবং জামাআতে ইসলামির মওদুদীবাদকে যারা লালন করে, তারাই ডেকে আনছে সরলপ্রাণ মুমিনদের আক্বীদা বিশ্বাসে চরম সর্বনাশ।

 ❖ কীসের ভিত্তিতে তারা এ কথা বলতে চায়?
মুসলমানদেরকে বিভ্রান্ত করতে হলে দুশমনে রাসূলদের এমন কিছু উক্তি দরকার যা মুসলিম মিল্লাত অকপটে বিশ্বাস করে। এজন্য মুসলিম মিল্লাতের
-----------------------------------------
² তাফহীমুল কুরআন, খন্ড-৩ , পৃষ্ঠা-৭১৩ ও ৭১৪ , লাহোর থেকে প্রকাশিত উর্দু সংস্করণ, তাফহীমুল কুরআন, খন্ড-৪ , পৃষ্ঠা-৯৫ , বাংলা সংস্করণ আধুনিক প্রকাশনী , ঢাকা।
³ মা'রেফুল কুরআন, পৃষ্ঠা-৪৮৬ (বাংলা সংস্করণ , মাওলানা মহিউদ্দিন খাঁন অনুদিত ও সম্পাদিত সংক্ষিপ্ত তাফসীর, সৌদি আরবের শাসক ফাহাদ বিন আব্দুল আজিজ কর্তৃক নির্দেশিত ও তার পৃষ্ঠপোষকতায় মুদ্রিত।
----------------------------------------

Comments

Popular posts from this blog

বালাকোট আন্দোলনের হাকীকত

সৈয়দ আহমদ বেরলভীর জম্ম ও পরিচয়

মওদুদীর ভ্রান্ত আক্বিদা ও ইসলামী আক্বিদা