কোরআন ও সুন্নাহ'র দৃষ্টিতে (হাজের ও নাজের)

লেখক- অধ্যক্ষ শেখ মুহাম্মদ আব্দুল করিম সিরাজনগরী

সূচিপত্র
--------
বিষয়-

১। ভূমিকা

২। হাজের ও নাজের দু'টি শব্দের বিশ্লেষণ

৩। আল্লাহর হাবীব হাজের ও নাজের

৪। শাহিদ শব্দের অর্থ

৫। আল্লাহ তা'য়ালাকে হাজের নাজের বলা যাবে কিনা?

৬। আল্লাহর হাবীব মুমিনদের ঘরে ও মসজিদ সমূহে হাজের

৭। আল্লাহর হাবীব নামাযীদের নিকটেও হাজের

৮। আল্লাহর হাবীব সারা বিশ্বে স্বশরীরে পরিভ্রমণ করে থাকেন

৯। আল্লাহর ওলীগণ এক মুহূর্তে সারা বিশ্ব পরিভ্রমণ করতে পারেন

১০। হাজের ও নাজের সংক্রান্ত কতিপয় প্রশ্নের জবাব


ভূমিকা


الحمد لله رب العلمين. والعقبة للمتقين. و الصلوٰة و السلام علی رسوله محمد و علی اله و اصحابه و اهل بيته اجمعين

আল্লাহপাক তাঁর পিয়ারা হাবীব আমাদের ব্যথার ব্যথী দুকূলের সাথী কবরের জ্যোতি, নয়নের পুতুলী নিদানের কান্ডারী ছরকারে দুজাহা তাজেদারে মদীনা আকা ও মাওলা হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য গুণাবলী দান করেছেন। তন্মধ্যে হাজের ও নাজের একটি অন্যতম গুণ। অর্থাৎ আল্লাহপাক তাঁর প্রিয় হাবীবকে এমন ক্ষমতা দান করেছেন যে, তিনি একই সময়ে একই স্থান থেকে সারা বিশ্বে হাজের ও নাজের। সবকিছু দেখতেছেন এবং শুনতেছেন। সারা বিশ্ব তাঁর কাছে হাতের তালুর ন্যায়।

ওফাত শরীফের পূর্বে যেভাবে ছিলেন ওফাত শরীফের পরও রওজা শরীফে ঠিক তেমনি স্বশরীরে জীবিত আছেন। ইচ্ছে করলে রওজা শরীফ থেকে স্বশরীরে বের হয়ে আসমান জমিনের যে কোন স্থানে পরিভ্রমণ করতে পারেন, করে থাকেন। এই অনুমতি আল্লাহপাক তাঁকে দান করেছেন, এমনকি হজ্ব চলাকালীন সময়ে আল্লাহর হাবীব স্বশরীরে হজ্ব পালন করে থাকেন। অর্থাৎ তাওয়াফ করেন, মিনা বাজার আরাফা ও মুযদালিফাতে হাজের থাকেন।

উপরোক্ত আকীদা ও বিশ্বাস ছিল সমস্ত ছাহাবায়ে কেরাম, তাবেয়ীন, তবয়ে তাবেয়ীন, সমস্ত মুহাদ্দিছীন, মুফাচ্ছিরীন, চারি তরীকা ও চারি মাজহাবের ইমামগণের এক কথায় সমস্ত মুসলমানদের আকীদা বিশ্বাস।

বড়ই পরিতাপের বিষয় বর্তমান জামানায় আল্লাহর হাবীবের এই চির সত্য সর্বসম্মত গুণ হাজের ও নাজের সম্পর্কে বিভিন্ন দিক থেকে বিভ্রান্তিমূলক বক্তব্য আসছে। আবার কেউ কেউ ইহাকে অস্বীকারও করছে। এই সংকটময় মুহূর্তে কুরআন সুন্নাহ ভিত্তিক সঠিক বক্তব্য মুসলিম সমাজের সামনে উপস্থাপন করা অপরিহার্য কর্তব্য মনে করছি। কেননা ইমামে রাব্বানী মুজাদ্দেদে আলফেছানী শায়খ আহমদ ছিরহিন্দী (রাঃ) এর স্বরচিত তাঈদে আহলে ছুন্নাত নামক কিতাবে একখানা হাদীছ শরীফ নকল করেছেন যে,
قال رسول الله صلی الله عليه وسلم اذا ظهرت الفساد او البدع فليظهر العالم علمه فان لم يفعل فعليه لعنة الله و الملئكة و الناس اجمعين. ولايقبل الله صرفا و عدلا

অর্থাৎ রাছুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন– যখন ফিতনা ফাছাদ অথবা ছুন্নত ধ্বংসকারী বিদয়াত বিপুলভাবে প্রচলন হতে থাকবে তখন কুরআন ছুন্নাহ ভিত্তিক সঠিক তথ্য জানা সত্ত্বেও যদি কোন আলেম প্রচার না করে; তবে তার উপর পড়বে আল্লাহ পাকের লানত, ফেরেশতাদের লানত এবং সমস্ত মানুষের লানত, এমনকি তার ফরজ ও নফল কোন বন্দেগী কবুল হবে না।

তাই সময়ের অভাব থাকা সত্ত্বেও তড়িঘড়ি করে বইটি লিখতে বাধ্য হলাম। এতে আমাকে সাহায্য করেছেন সিরাজ নগর গাউছিয়া জালালিয়া মমতাজিয়া ছুন্নিয়া সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শেখ সিরাজুল ইসলাম আল কাদেরী ও অত্র মাদ্রাসার আরবী প্রভাষক, আঞ্জুমানে ছালেকীন বাংলাদেশের মহাসচিব মাওলানা শেখ জুবাইর আহমদ রহমতাবাদী। উল্লেখ্য যে, ইতিপূর্বে খুব সংক্ষেপে হাজের নাজের নামে একখানা পুস্তক প্রকাশ হয়েছিল।

পরিশেষে পাঠক সমাজের কাছে নিবেদন তাড়াহুড়ার কারণে বইটিতে যদি কোথাও কোন তথ্যগত ভুল ধরা পড়ে আমাদেরকে জানালে পরবর্তী সংস্করণে সংশোধন করে নিব এবং কৃতজ্ঞ থাকব। এবং দোয়া করবেন যাতে অব্যাহত গতিতে ছুন্নীয়তের খেদমত করে যেতে পারি।

– লেখক

হাজের ও নাজের দু'টি শব্দের বিশ্লেষণ

'হাজের' শব্দের আভিধানিক অর্থ হলো সামনে মওজুদ হওয়া অর্থাৎ গায়েব না হওয়া।

আল্লামা আহমদ বিন মুহাম্মদ বিন আলী আল শুকরী আল কাইয়ূমী (ওফাত ৭৭০ হিঃ) 'আল মিছবাহুল মুনীর" নামক কিতাবে ১৪৭ পৃষ্ঠায় লিখেনঃ



Comments

Popular posts from this blog

বালাকোট আন্দোলনের হাকীকত

সৈয়দ আহমদ বেরলভীর জম্ম ও পরিচয়

মওদুদীর ভ্রান্ত আক্বিদা ও ইসলামী আক্বিদা