হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللّٰہُ عَنْہُ’র মর্যাদা
হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللّٰہُ عَنْہُ’র মর্যাদা অসংখ্য শান ও মর্যাদার অধিকারী কুরাইশ বংশের অভিজাত পরিবারের সন্তান হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللّٰہُ عَنْہُ। কিন্তু দুরাচার ইয়াজিদকে কেন্দ্র করে শিয়া আকিদা লালনকারীরা আমীরে মুয়াবিয়া رَضِیَ اللّٰہُ عَنْہُ কে ইয়াজিদের জন্মদাতা হিসাবে গালিগালাজ ও জঘন্য কুটুক্তি করে। نَعُوذُ بِاللَّهِ! আসুন, এ মহান সাহাবী رَضِیَ اللّٰہُ عَنْہُ সম্পর্কে কিছু বর্ণনা দেখি: রাসুল ﷺ এর দোয়া: রসুলুল্লাহ ﷺ আল্লাহ পাকের দরবারে আরয করলেন: “ হে আল্লাহ তাঁকে (অর্থাৎ আমীরে মুয়াবিয়া رَضِیَ اللّٰہُ عَنْہ কে) পথ প্রদর্শক ও পথপ্রাপ্ত করে দাও এবং তাঁর মাধ্যমে মানুষকে হেদায়াত দান করো। ” (তিরমিযী: ৫/৪০০ পৃষ্ঠা, হাদিস: ৩৮৬৮) নবী করীম ﷺ এর ওহী লেখকদের মধ্যে হযরত যায়েদ বিন সাবেত رَضِیَ اللّٰہُ عَنْہُ সর্বাধিক হাজির থাকতেন। দ্বিতীয় স্থান ছিল হযরত মুয়াবিয়া رَضِیَ اللّٰہُ عَنْہُ-এর। দিন-রাত এ দুইজন ছায়ার মত নবীজীর সঙ্গে সঙ্গে থাকতেন। এ ছাড়া আর কোন দায়িত্ব তাঁদের ছিল না। (জাওয়ামিউস সাহীহঃ ২৭ পৃষ্টা) সাহাবী ও তাবেঈনদের দৃষ্টিতে আমীরে মুয়াবিয়া رَضِی َ اللّٰہُ عَنْہ:- হযরত ...