শিয়া সম্প্রদায়
শিয়া সম্প্রদায় রচনা, সংকলন ও সম্পাদনা মোহাম্মদ আনোয়ার মাহমুদ ও ইশরাত জাহান প্রকাশকঃ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ৬৯-৭০, মতিঝিল, বাণিজ্যিক এলাকা, ঢাকা কর্তৃক প্রকাশিত প্রকাশকাল প্রথম মুদ্রণ : জানুয়ারি, ২০০৩ পরিমার্জিত সংস্করণ : নভেম্বর, ২০০৯ পুনর্মুদ্রণ : আগস্ট, ২০১৮ টেক্সট রেডীঃ মুহাম্মদ আব্দুল খালেক উৎপত্তিঃ 'শিয়া' শব্দটির অর্থ দল। ইতিহাসে হযরত আলী (রাদ্বিআল্লাহু তা'য়ালা আনহু) এর দল সাধারণত শিয়া নামে পরিচিত। শিয়া মাজহাব প্রথমে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। কিন্তু পরে ধর্মীয় মাযহাবে পরিণত হয়। খলিফা হিসাবে হযরত আবু বকর (রাদ্বিয়াল্লাহু তা'য়ালা আনহু) এর নির্বাচনের সময় হতে শিয়া আন্দোলনের বীজ বপন করা হয়। মহানবী (সাল্লাল্লাহু তা'য়ালা আলাইহি ওয়াসাল্লাম) এর ওফাতের সময় তাঁর জামাতা হযরত আলী (রাদ্বিআল্লাহু তা'য়ালা আনহু) খলিফা হবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু তাঁর দাবি উপেক্ষিত হলে আলীর সমর্থকগণ নিরুৎসাহিত হয়ে পড়ে। অতঃপর হযরত উমর (রাদিআল্লাহু তা'য়ালা আনহু) ও হযরত উসমান (রাদ্বিআল্লাহু ...